পাবনায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার দুবলাপাড়া গ্রাম থেকে আজ শনিবার সকালে আজমত (৩০) নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গ্রামের রাস্তার মোড়ে একটি খালে লাশটি ভাসছিল।পুলিশের দাবি, আজমত পাবনার আতাইকুলা উপজেলার তেলিগ্রামের আকরাম প্রামাণিক ওরফে হাসান আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে সাতটি হত্যাসহ ১১টি মামলা আছে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল—লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকালে দুবলাপাড়া গ্রামের খালে একজনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে। লাশটি আজমতের বলে শনাক্ত করা হয়। লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তিনি খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।