পাবনায় চরমপন্থী কমান্ডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার গয়েশবাড়ী থেকে মো. হাকিম ওরফে হাক্কু (৪৫) নামে চরমপন্থী সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানার পুলিশ। পুলিশের দাবি, হাকিম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার।গতকাল রোববার সন্ধ্যায় এক অভিযান চালিয়ে হাকিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হাকিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, হাকিম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার (আতাইকুলা) ও পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় ১২টি হত্যা ও একটি ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।