পাবনায় চরমপন্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর মাদ্রাসার মাঠ থেকে পুলিশ আজ বুধবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির নাম সেলিম রেজা (৩০)।পুলিশের দাবি, সেলিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার মধুপুর গ্রামে।পুলিশ জানায়, গতকাল রাতে কে বা কারা সেলিমকে শিবপুর মাদ্রাসার মাঠে খুন করে ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ আজ সকালে তাঁর লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রেখেছে।পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ জানান, দলের ভেতরের কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।