পাবনায় জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার জামায়াতে ইসলামীর আমির আবদুল গফফার ও সদস্য ওমর আলী। আর শিবিরের তিন কর্মী হলেন আশরাফুল, জুবায়ের ও মাহমুদ।সদর থানার উপপরিদর্শক (এসআই) মুজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি।