পাবনায় তিন পুলিশ হত্যা: গ্রেপ্তারকৃত দুজন ৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ হত্যা ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।জেলার সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের নাদের প্রামাণিক (৫২) এবং বেড়া উপজেলার পুরান মাশুমদিয়া গ্রামের ওয়াজেদ আলীকে (৪২) আজ রোববার পাবনার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিচারক মো. সাইদুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।পাবনার পুলিশ সুপার জামিল আহম্মেদ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেড়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।