পাবনায় পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর ১৫ দিনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কাউন্সিলর প্রার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে নির্বাচন চলাকালে ওই প্রার্থী অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা এ দণ্ডাদেশ দেন।শামীম আরা জানান, আটঘরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোফাজ্জল হোসেন (৩২) সকাল ১০টার দিকে দেবোত্তর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধভাবে ঢোকেন। কর্তব্যরত প্রিসাইডিং কর্মকর্তা কয়েক দফা তাঁকে কেন্দ্র ত্যাগ করতে বললেও তিনি তা না করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।