পাবনায় বাস খাদে, পাঁচজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার নগরবাড়ি মহাসড়কের সুজানগর উপজেলার আতাইকুলা থানার গাঙ্গহাটিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বাসটিতে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। ঘটনাস্থলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গেছেন। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেছেন, উদ্ধারকাজ চলছে।