পাবনায় বিএনপির দুই পক্ষের মিছিল, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা বিএনপির বিবদমান দুই পক্ষ আজ সোমবার একই স্থান ও একই সময়ে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।জেলার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা বিএনপির বিবদমান দুই পক্ষ গতকাল একই স্থানে একই সময়ে গণমিছিল ডাকে। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। পরে দুই পক্ষই আজ একই সময়ে একই স্থানে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিলে আবারও ১৪৪ ধারা জারি করা হয়।জেলার পুলিশ সুপার জানান, আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাবনা শহরতলিতে এ আদেশ বলবত্ থাকবে। বিষয়টি সবাইকে জানাতে শহরে মাইকিং করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালের জুন মাসে কমিটি গঠন নিয়ে পাবনা জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এরপর থেকে দলের দুই অংশ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে।