পাবনায় র‌্যাব পরিচয়ে ডাকাতি, গৃহকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের নওগাঁপাড়া গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা গতকাল শনিবার রাতে র‌্যাব পরিচয়ে তোফাজ্জল শেখের (৫০) বাড়িতে ঢুকে ডাকাতি করে। তারা গৃহকর্তাকে খুন করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) বদরুদ্দোজা জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল সাদা মাইক্রোবাসে এসে র‌্যাব পরিচয় দিয়ে বাড়িটিতে ঢোকে। যারা বাড়িতে ঢুকেছে তারা র‌্যাবের সদস্য নয় বলে গৃহকর্তা তোফাজ্জল শেখ নিশ্চিত হলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়।এসআই আরও জানান, দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।