পাবনার গ্রামে ৩ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রাম থেকে বাবা-ছেলের লাশসহ তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতেরা হলেন—দুলাল হোসেন (৪৫), তাঁর ছেলে আতিক (৫) এবং একই গ্রামের মুকুল হোসেনের স্ত্রী নাছিমা খাতুন (২৫)।আজ শুক্রবার সকালে নিহতদের নিজ বাড়ি থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।চরঘোষপুর গ্রামের রইচউদ্দিন জানান, দুলাল হোসেনের লাশ বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। সকালে তাঁর পরিবারের লোকজন বিষয়টি দেখে গাছ থেকে লাশটি নামিয়ে রাখে। পরে দুলাল হোসেনের ঘরে গিয়ে বিছানার ওপর আতিকের লাশ পাওয়া যায়।দুলালের প্রতিবেশীরা ধারণা করছে, পারিবারিক কলহের কারণে দুলাল তাঁর ছেলে আতিককে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এদিকে, আজ সকালে একই গ্রামে নাছিমা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নাছিমা খাতুনের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কবিরুল ইসলাম জানান, নাছিমা খাতুনের মৃত্যুর কারণ তাঁর পরিবারের কেউ জানাতে পারেনি। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী মুকুল হোসেন পলাতক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।