পাবনার ঘটনায় দায়ের দ্রুত বিচার মামলায় ৮ আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় আজ বুধবার আটজন আসামি জামিন পেয়েছেন। এ নিয়ে এই মামলায় জেলহাজতে থাকা ২৫ আসামির মধ্যে ১০ জনের জামিন মঞ্জুর করা হলো। আজ বুধবার দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার জামিন মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, আজ দ্রুত বিচার আইনের মামলার অভিযোগ শুনানির দিন ধার্য ছিল। বেলা ১১টার দিকে জেলহাজতে থাকা ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত আটজনের জামিন মঞ্জুর করেন। অন্যদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। আগামী ১ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।জামিন প্রাপ্তরা হলেন—জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির হাসান, যুবলীগের নেতা শরীফ আনোয়ার, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আলম, জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম, যুবলীগের কর্মী হারুন বিশ্বাস ও আবদুল মজিদ। এর আগে অসুস্থ থাকায় ১৩ অক্টোবর সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্তোষ কুমার হাওলাদার এবং ২০ অক্টোবর জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ রহমানের জামিন মঞ্জুর করা হয়।প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা ভণ্ডুল হয়। এ দিন রাতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩১ জন নেতা-কর্মীকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।