পাবনার ঘটনায় দ্রুত বিচার মামলায় ৩১ আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার ৩১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে মামলার শুনানি শেষে দ্রুত বিচার আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন। এ মামলায় জামিনে থাকা সব আসামি আজ সকালে আদালতে হাজির হন। দীর্ঘ সময় শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস করে আদেশ দেন।প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনে চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তা ভণ্ডুল করে দেয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৩১ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। পরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান।