পাবনার ফরিদপুরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ফরিদপুর উপজেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপির দুই পক্ষ আজ মঙ্গলবার একই সময়ে একই স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম পক্ষ ও সাধারণ সম্পাদক আবদুল হাকিমের পক্ষ আজ সকাল ১০টায় পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচি আহ্বান করে। এ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।