পাবনায় অস্ত্র ও ককটেলসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার তেলি গ্রাম থেকে আজ সোমবার সকালে আতাইকুলা থানার পুলিশ অস্ত্র, ককটেলসহ শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, শফিকুল স্থানীয় চরমপন্থী দল ‘বাহিনী’র সদস্য ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ জানায়, ওই গ্রামের লোকমান হোসেনের বাড়িতে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাতটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে লোকমান হোসেনের বাড়ির উঠানে থাকা একটি বাক্স থেকে একটি শাটার গান, তিনটি গুলি ও দুটি ককটেল উদ্ধার করা হয়। এ সময় লোকমান ও শফিকুলকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে শফিকুল অস্ত্র রাখার কথা স্বীকার করেন।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।