পাবনায় অস্ত্রসহ চরমপন্থী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীপুর কৈজরী গ্রাম থেকে আবদুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়।পুলিশ জানায়, আবদুস সালাম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল—লাল পতাকা) আঞ্চলিক নেতা। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, চরমপন্থীরা গোপন বৈঠক করছে—এমন খবর পেয়ে পুলিশ গতকাল রাতে ওই স্থানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পুলিশ আবদুস সালামকে আটক করে। তাঁর কাছ থেকে দুটি কাটারাইফেল, দুটি চায়নিজ কুড়াল ও দুটি ছুরি উদ্ধার করা হয়। বর্তমানে তাঁকে থানায় রাখা হয়েছে।