পাবনায় অস্ত্রসহ চরমপন্থী দলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আতাইকুলা থানার পুলিশ আজ শুক্রবার সকালে অস্ত্রসহ নিষদ্ধি ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ফিরোজকে গ্রেপ্তার করেছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামে অভিযান চালিয়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লালপতাকা) আঞ্চলিক নেতা ফিরোজকে গ্রপ্তোর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি শার্টার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাসস