পাবনায় অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আটঘরিয়া উপজেলার জোরগাছা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে। তাঁরা হলেন ইউসুফ আলী, সাইফুল ইসলাম, ফরজুুল হোসেন, মোকসেদ আলী ও চুপ্পু। তাঁদের কাছ থেকে একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। আটঘরিয়া থানা পুলিশ জানায়, জোরগাছা মাদ্রাসা মাঠে সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ রাত পৌনে একটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশ তাঁদের ঘিরে ফেললে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫-২০ মিনিটব্যাপী তাদের মধ্যে গুলি বিনিমিয় হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করে।