পাবনায় আ.লীগ নেতাকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় গোলজার হোসেন (৫০) নামের এক আওয়ামী লীগের নেতাকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।গোলজার হোসেন জগন্নাথপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে সাতটার দিকে জগন্নাথপুর গ্রামে একদল দুর্বৃত্ত গোলজারকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে। গতকাল রাতেই তাঁর লাশ উদ্ধার করা হয়।ফৈলজানা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ হোসেন নিহত গোলজারের দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, ‘কারা তাঁকে কী কারণে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।’চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, থানায় একটি হত্যা মামলা হয়েছে।