পাবনায় ইউনূসসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার অভিযোগে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে পাবনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাঁদেরকে ১৮ মে আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মামলাটি করা হয়। পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের গাংহাটি শাখার গ্রামীণ ব্যাংকের কর্মচারী আবদুল মাজেদ আমলি আদালত-৩-এ মামলাটি করেন। পরে আদালতের বিচারক লায়লা শারমিন মামলাটি গ্রহণ করে আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেন।মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান, একই জোনের আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এবং গাংহাটি শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান ।