পাবনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পৌর এলাকার চকছাতিয়ানি মহল্লায় আজ শুক্রবার সকালে মো. মিরাজুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন-উজ-জামান খান জানান, আজ সকাল নয়টার দিকে মিরাজুল বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল। পথে পাঁচ-সাতজন সন্ত্রাসী তাঁকে পিটিয়ে আহত অবস্থায় ফেলে যায়। এলাকাবাসী তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ওসি মহসিন বলেন, পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মিরাজুলকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।