পাবনায় একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের পেছন থেকে আজ মঙ্গলবার সকালে পুলিশ মো. ইয়াছিন আলী (৪২) নামের একজনের লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি সদর উপজেলার আতাইকুলা থানার হরিপুর গ্রামে। এলাকাবাসী জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণাধীন একটি ভবনের পেছন দিকে লাশটি পড়েছিল। সকাল নয়টার দিকে এলাকাবাসী তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও জানান, নিহত ইয়াসিন নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল—লাল পতাকা) সদস্য। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।