পাবনায় গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম বাজারে গতকাল মঙ্গলবার রাতে গণপিটুনিতে জানু মোল্লা (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের বাসিন্দা।পুলিশের দাবি, জানু মোল্লা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএলের (জনযুদ্ধ) সক্রিয় ক্যাডার।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ প্রথম আলো অনলাইনকে বলেন, জানু মোল্লা গতকাল রাত ১০টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে দোকানমালিকদের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে দোকানমালিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাঁকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জানু মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় জানু মোল্লার ভাই ফারুক মোল্লা বাদী হয়ে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ গ্রামবাসীকে আসামি করে হত্যা মামলা করেছেন।