পাবনায় চরমপন্থী দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রাম থেকে মো. বাবুল হোসেন (৪৫) ও ওহাব আলী (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য ও তালিকাভুক্ত সন্ত্রাসী।আজ রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল রাতে তাঁরা দুজনই বাড়িতে এসেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।