পাবনায় চরমপন্থীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামে মোবাররক হোসেন (২৭) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।পুলিশের দাবি, মোবাররক নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল—জনযুদ্ধ) নেতা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় মোবাররক বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পুলিশ আজ সকাল নয়টার দিকে মধুপুর গোরস্তানের পাশ থেকে মোবাররকের লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অভ্যন্তরীণ কোন্দলের জেরে মোবাররককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তাঁর বিরুদ্ধে একটি হত্যা ও তিনটি বিস্ফোরক আইনে মামলা আছে।