পাবনায় ছাত্রশিবিরের এক নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সুজানগর উপজেলার বলরামপুর থেকে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ মো. মনসুর রহমান নামে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে। তিনি ছাত্রশিবিরের রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার শিবিরের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মনসুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।