পাবনায় ছয় শিবিরকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের বড়বাজার এলাকায় আজ জামায়াত-শিবিরের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, লাঠিসোঁটা নিয়ে শহরে মিছিল বের করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আলাউদ্দিন (২০), নাঈমুর রহমান ( ১৮), রাশেদ খান (২০), ফরিদ গাজী ( ১৯) ও মানিক হোসেন ( ২০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন সরকার প্রথম আলো ডটকমকে জানান, বেলা দুইটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে শহরে অতর্কিতে মিছিল বের করে। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে ওই ছয়জনকে আটক করা হয়।