পাবনায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় গ্রামের কলেজগুলোর তুলনায় শহরের কলেজগুলো ভালো করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে পাবনা ক্যাডেট কলেজ সেরা স্থানটি দখল করেছে। এই কলেজ থেকে ৪৮ জন ক্যাডেট এইচএসসিতে অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। এর বাইরে শহরের সরকারি শহীদ বুলবুল কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ ও বেড়া আল হেরা স্কুল অ্যান্ড কলেজ জেলার সেরা স্কুলগুলোর তালিকায় রয়েছে। সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে ৩০৮ জন পরীক্ষা দিয়ে ২৬৮ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ঈশ্বরদী সরকারি মহিলা কলেজ থেকে ৪৮ জন ও বেড়া আল হেরা কলেজ থেকে ৭৪ জন জিপিএ-৫ পেয়েছে।এর বাইরে জেলার নয় উপজেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫৬ জন। যার মধ্যে সদর উপজেলায় ৩৪৬ জন, ঈশ্বরদীতে ৯২ জন, আটঘরিয়ায় ৩১ জন, চাটমোহরে ৪৫ জন, ভাঙ্গুড়ায় ২০ জন, ফরিদপুর উপজেলায় ৪ জন, সুজানগরে ২৩ জন, সাঁথিয়ায় ২১ ও বেড়ায় ৭৪ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।