পাবনায় তিন পুলিশ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় তিন পুলিশ হত্যার ঘটনায় গতকাল শুক্রবার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাবনার বেড়া উপজেলার রাজধরদিয়া গ্রামের ওফাজ ফকিরের ছেলে নিজাম ফকির (৩০) এবং পশ্চিম কাছাদিয়া গ্রামের পাষাণ সরদারের ছেলে আক্কাস আলী (৫৫)। এ নিয়ে পুলিশ হত্যার ওই ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বেড়া থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজাম ও আক্কাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাঁদের বেড়া থানায় নিয়ে আসা হয়। থানায় এনে তাঁদের দুজনকে গত বৃহস্পতিবার রাজবাড়ী থেকে গ্রেপ্তার এ মামলার অন্যতম আসামি নুরু মণ্ডলের মুখোমুখি করা হয়।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।