পাবনায় দুই দল শ্রমিকের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সদর উপজেলার টেবুনিয়া কৃষি খামারে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে শ্রমিকদের দুটি দলের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম আবুল কাশেম (৫০)।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কৃষি খামারের শ্রমিকনেতা মোহাম্মদ আলী ও আবুল হাশেমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। আজ সকালে টেবুনিয়া কৃষি খামারে শ্রমিক নিয়োগ নিয়ে বিরোধের কারণে মোহাম্মদ আলীর পক্ষের লোকজন আবুল হাশেমের লোকজনের ওপর চড়াও হয়। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে আবুল হাশেমের ভাই কাশেম মারা যান।