পাবনায় ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলায় আজ সোমবার সকালে ধর্ষণের অভিযোগ তুলে সংঘটিত এক গণপিটুনির ঘটনায় আজিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গণপিটুনিতে ব্লক টোকাই নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। সকাল আটটার দিকে উপজেলার চর শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, আজ আটটার দিকে স্থানীয় জনতা আজিজুর ও টোকাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এবং তাঁদেরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আজিজুরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও ছয়টি গুলি উদ্ধার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মোহসীন-উজ-জামান জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আসলে কী কারণে এ গণপিটুনির ঘটনা ঘটেছে পুলিশ তা তদন্ত করে দেখছে।