পাবনায় নছিমন-মাইক্রোবাস সংঘর্ষ, ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া ফিড গোডাউনের সামনে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহত ব্যক্তিদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঈশ্বরদী উপজেলার আল্লাদী গ্রামের মো. মনোয়ার হোসেন (৩৫)।প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে পাঁচজন যাত্রী নিয়ে ঈশ্বরদীগামী একটি নছিমনের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে মনোয়ার হোসেন ও অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত আরও একজনের মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।