পাবনায় নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশ্বকাপ ক্রিকেটের বিকল্প ভেন্যু উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মোস্তাফিজুর রহমানকে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতব্বরকে যথাক্রমে পাবনার নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা প্রশাসন ও পুলিশ সুপার কার্যালয়ে ফ্যাক্স বার্তার মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাবনায় জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা ভণ্ডুল ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে গত ২৮ সেপ্টেম্বর প্রশাসনের এ দুটি পদ থেকে দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের ১৫ দিন পর নতুন এই দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।নিয়োগ পাওয়া নতুন দুই কর্মকর্তা এখনও কর্মস্থলে যোগ দেননি বলে জানা গেছে।