পাবনায় নারী চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাথিয়া থানা পুলিশ বিপ্লবী বই, লিফলেটসহ একজন নারী চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মোর্শেদা খাতুন। তাঁর বাড়ি ফরিদপুর উপজেলার ডেমড়া এলাকায়। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাথিয়া থানার পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।মোর্শেদা চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লালপতাকার পাবনা জেলা কমান্ডার আবদুর রশিদের ভাই চরমপন্থী আবদুল মজিদের স্ত্রী। তিনি এমএল লালপতাকার সামরিক শাখার ক্যাডার বলে পুলিশ দাবি করেছে।সাথিয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশিদ জানান, মোর্শেদা খাতুন দীর্ঘদিন ধরে গোপনে বই, লিফলেট বিতরণসহ চরমপন্থী দল লালপতাকার সাংগঠনিক তত্পরতা চালিয়ে যাচ্ছিলেন। ১৪ জানুয়ারি সাথিয়ার বিল সলঙ্গী থেকে গ্রেপ্তার চরমপন্থী দলের সদস্য আবদুল মান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে আজ সন্ধ্যায় পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। পালানোর চেষ্টাকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল লালপতাকার আদর্শ ও উদ্দেশ্যসংবলিত কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।