পাবনায় নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে নয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শুক্রবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত নয়জনকে কারাদণ্ড দিয়েছেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবুল হোসেন (৩৬), উগ্রগড় গ্রামের মানিক হোসেন (২৫), মৌ গ্রামের আকবর আলী (৪০) এবং সরগ্রামের মিলন কুমার (২০), আবদুল মালেক (৩৫), ঝরু মণ্ডল (২৪), সোহেল রানা (২৫), লিটন হোসেন (২০) ও খবির উদ্দিন (৩০)। ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাক আহম্মেদ বলেন, দণ্ড পাওয়া ব্যক্তিরা গতকাল নির্বাচন চলাকালে ইঞ্জিনচালিত নসিমনে করে ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গিয়ে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলামের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। এটি নির্বাচনের আচরণবিধির পরিপন্থী। পরে রাত ১১টার দিকে নয়জনকে আটক করে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।