পাবনায় নিয়োগ পরীক্ষা ভণ্ডুলে সব আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করার ঘটনায় দায়ের করা মামলায় আরও ১৪ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। দ্রুত বিচার আইনে দায়ের করা এ মামলায় আজ সোমবার সকালে জেলহাজতে থাকা ওই আসামিদের জামিন মঞ্জুর করা হয়।এ নিয়ে এই মামলায় হাজতে থাকা সব আসামির জামিন মঞ্জুর করা হলো। তবে দুজন আসামি ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন ও ফিরোজ হোসেন এখনো পলাতক রয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৫ নভেম্বর।গত ১৭ সেপ্টেম্বর সন্ত্রাসীরা পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে। এদিন রাতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩১ জন নেতা-কর্মীকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন। পুলিশ মামলা দুটিতে ছয়জন আসামিকে গ্রেপ্তার করে। পরে ২৫ আসামি আত্মসমর্পণ করলে সবাইকে কারাগারে পাঠানো হয়।গত ৫ অক্টোবর সরকারি কাজে বাধাদান মামলায় সব আসামির জামিন মঞ্জুর হয়। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় আলাল ও দুলাল আসামি না হওয়ায় এদিন তাঁরা জেল থেকে ছাড়া পান। অন্যদিকে এ মামলায় কারাগারে থাকা ২৯ আসামির সঙ্গে আরও দুজনকে যুক্ত করে গত ৬ অক্টোবর পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এরপর চার দফায় ১৫ আসামিকে এবং আজ ১৪ জনকে জামিন দেওয়া হয়। গতকাল সোমবার আরও জামিনের মধ্য দিয়ে জেলহাজতে থাকা সব আসামির জামিন মঞ্জুর হয়।