পাবনায় পথনাটক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় নাট্য সংগঠন থিয়েটার ৭৭-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী পথনাটক উৎসব সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য তৌফিক হাসান। থিয়েটার ৭৭-এর সভাপতি মোকারম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সম্পাদক আসাবুদ্দিন পপলু ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম।