পাবনায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় মোটরশ্রমিকদের একাংশের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ রোববার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে শ্রমিক নেতারা জানান।বৈঠক শেষে মোটরশ্রমিক সমিতির সভাপতি ফিরোজ হোসেন প্রথম আলোকে জানান, সকালে জেলা মোটর মালিক গ্রুপ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মেটরশ্রমিক ইউনিয়ন নেতাদের যৌথ বৈঠকে ১৬টি গাড়ির রুট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ফলে শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। দুপুর থেকে জেলার সব রুটে আগের মতো যানবাহন চলাচল করছে।বৈঠকে পাবনা জেলা মোটর মালিক সমিতির সভাপতি বেবী ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক কালাম আহমেদ ও জেলা মোটরশ্রমিক ইউনিয়ন সভাপতি ফিরোজ হোসেনসহ অন্যান্য সমিতির নেতারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, একটি বাসের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সঙ্গে জেলা মটর শ্রমিক সমিতি নেতাদের বিবাদের জের ধরে গত শুক্রবার থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি পালন করছিল।