পাবনায় পুস্তক প্রদর্শনীর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে গতকাল শনিবার ছয় দিনব্যাপী পুস্তক প্রদর্শনী শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমীর সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি ও স্কয়ার টয়লেট্রিজ অ্যান্ড কনজ্যুমার প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী।এ সময় পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, শিক্ষাবিদ মোহাম্মদ কামরুজ্জামান, প্রবীণ কলামিস্ট রণেশ মৈত্র, মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজ্ঞানসহ বিভিন্ন ধরনের প্রাচীন, দুষপ্রাপ্য ও মূল্যবান এক হাজারেরও বেশি গ্রন্থ, সাময়িকী প্রদর্শন করা হচ্ছে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। পুস্তক প্রদর্শনী শেষ হবে ১২ এপ্রিল। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইব্রেরির অবৈতনিক সম্পাদক আবদুল মতীন খান।