পাবনায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে ধ্রুব কনস্ট্রাকশন প্রথম বিভাগ ক্রিকেট লীগের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। খেলায় স্থানীয় একক সংঘকে হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ ও কনজ্যুমার প্রডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন রুদ্র কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আঞ্জুমানারা লাবণী, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু ইসহাক শামীমসহ জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট সাব কমিটির সদস্যরা।