পাবনায় বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে চলছে একুশে বইমেলা। ২১ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে পাবনার একুশে বইমেলা উদ্যাপন পরিষদ। মেলায় প্রতিদিন থাকছে দেশ- আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য, মহীয়সী প্রকাশনী, রূপম প্রকাশনী, কবি প্রকাশনী, সৎসঙ্গ পাবলিকেশন, পিচ পাবলিকেশন, রহমানিয়া বুক ডিপো, ইসলামিক ফাউন্ডেশন, বিকিকিনি মার্ট, প্রথম আলো বন্ধুসভাসহ ৫২টি স্টল রয়েছে। এ ছাড়া পাবনা ড্রামা সার্কেল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকাশিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মেলা নিয়ে ‘স্বরবর্ণ’ নামে একটি স্মরণিকা প্রকাশ করেছে একুশে বইমেলা উদ্যাপন পরিষদ। মেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।