পাবনায় বাউল উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা অফিসবাংলাদেশ গণশিল্পী সংস্থা পাবনা জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী বাউল উৎসব গত শনিবার শেষ হয়েছে। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবে বাউল সাধক লালন শাহ, হাসন রাজা ও শাহ আব্দুল করিমের গান পরিবেশন ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় গণশিল্পী সংস্থা পাবনা জেলা শাখার সভাপতি শিবজিৎ নাগের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. নুরুন্নবী, মো. কামরুজ্জামান ও মো. মনোয়ার হোসেন। গান পরিবেশন করেন বাউল শিল্পী তোফাজ্জল হোসেন, আবদুল আজিজ, বলাইচন্দ্র কর্মকারসহ স্থানীয় শিল্পীরা।