পাবনায় মানবাধিকার নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চেতনায় শাণিত শক্তিই মুক্তির বারতা’—এ স্লোগানের মধ্য দিয়ে পাবনার শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী পথনাট্যোৎসব গতকাল সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ পাবনা জেলা শাখা এ উৎসবের আয়োজন করে। রোববার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান।