পাবনায় মোটরশ্রমিকদের কর্মবিরতি
পাবনায় বাসের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট শ্রমিক-মালিক বিরোধের জের ধরে মোটরশ্রমিকেরা আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এতে অভ্যন্তরীণ রুটে কোনো বাস ও মিনিবাস চলাচল করছে না। কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে অভ্যন্তরীণ রুটের শত শত যাত্রী। তবে দূরপাল্লার বাস চলাচল করছে।পাবনা মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি ফিরোজ হোসেন বলেন, তুচ্ছ ঘটনায় অনেক সময় মালিক পক্ষ থেকে শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হয়। গতকাল বৃহস্পতিবার সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে একজন শ্রমিককে মারধরের ঘটনায় এ কর্মবিরতি পালন করা হচ্ছে। শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।জেলার বাস মালিক সমিতি সভাপতি বেবী ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছে। আমরা তাদের সঙ্গে আলোচনা শুরু করেছি। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।