পাবনায় যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার রাতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাঁকে হত্যার পর ফেলে রেখে গেছে। এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে ফসলি একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। সদর থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, নিহত ওই যুবকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে হবে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে কেউ তাঁকে হত্যার পর ফেলে রেখে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।