পাবনায় লালন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা অফিস জানায়, ‘সময় গেলে সাধন হবে না’ শীর্ষক লালন উৎসব হলো পাবনায়। গত বুধবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবের আয়োজন করে পাবনার লালন সঞ্চৃতি পরিষদ। উৎসবে শিল্পী ফরিদা পারভীন ২১টি লালনের গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। পাবনার একুশে বইমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে লালন ফকিরের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন কবি সোহানী হোসেন, গণেশ দাস, রুহুল আমিন বিশ্বাস, আলী মর্তুজা বিশ্বাস প্রমুখ। ‘আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়’ গেয়ে গানের পর্ব শুরু করেন ফরিদা পারভীন। লালন সাঁইয়ের গানে গানে তিনি দর্শকদের মন ভরিয়ে দেন।