পাবনায় সন্ত্রাসী হামলায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের রবিউল মার্কেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় পলাশ (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি ছিলেন সেলুনের কর্মচারী। আজ বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা প্রথম আলোকে জানান, সন্ত্রাসীরা পলাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পলাশকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।