পাবনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তার ১ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দায়িত্বে অবহেলার কারণে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার এ সাজা দেন।শাহীন আক্তার প্রথম আলোকে বলেন, ইউনিয়নের জাফরাবাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দেওয়ান মাজাহারুল ইসলাম নির্বাচনী দায়িত্ব পালন না করে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত মাজাহারুল ইসলাম টেবুনিয়া এলাকার শামসুল হুদা ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান।