পাবনায় স্বাস্থ্যসেবার করুণ অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ তার অসুস্থতায় ছুটে যায় চিকিৎসকের কাছে, হাসপাতালে।চিকিৎসকের একটু সহায়তা, সহানুভূতি যেন তাকে অর্ধেক সুস্থকরে তোলে। কিন্তু হাসপাতালে গিয়ে তারা যখন দেখে—বিছানা নেই, চিকিৎসক নেই, উপরন্তু জোটে সেবিকাদের রূঢ় আচরণ—তখন? চরম অসহায়ত্বের মুখোমুখি হয় রোগী ও তার আত্মীয়স্বজন।দেখা যায়, যাঁর দায়িত্ব হাসপাতালে রোগীদেখার, তিনি বেশি অর্থের বিনিময়ে অন্য কোথাও রোগী দেখতে কিংবা মফস্বলে ভালো লাগে না বলেবদলির তদবির নিয়ে ব্যস্ত। এ ছাড়া অধিকাংশ হাসপাতালেই পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীসামলাতে হিমশিম খেতে হয় যাঁরা আছেন তাঁদের। পাশাপাশিওষুধ, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে সঠিক চিকিৎসাসেবা না পেয়ে ঝুঁকিতে পড়ে যায় রোগীর জীবন। পাবনায় স্বাস্থ্যসেবার এ দুর্দশার চিত্রই তুলে ধরেছেন আমাদের পাবনা প্রতিনিধি সরোয়ার উল্লাস