পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা-ঢাকা মহাসড়কের পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর এলাকায় দুটি বাসের পাশাপাশি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। আজ সোমবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাবা লিয়াকত হোসেন (৫৫) ও মেয়ে রুনা (২০)। রুনা ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের ছাত্রী। নিহত তিনজনই পাবনা এক্সপ্রেস কোচের যাত্রী।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সকাল নয়টার দিকে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী কোচ ঘটনাস্থলে অন্য একটি লোকাল বাসকে পাশ দিয়ে জায়গা ছেড়ে দিতে গিয়ে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাবনা এক্সপ্রেসের ওই দুই যাত্রী মারা যান। পরে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন নারী মারা যান।