পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার দাড়িয়াপুর নামক এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এক দুর্ঘটনায় তাত্ক্ষণিকভাবে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২৫ জন। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার হেলাল উদ্দিন (৩০), সুজানগর উপজেলার বাঘলপুর গ্রামের হাফিজুর রহমান (২৫), বেড়া উপজেলার সিংহাসন গ্রামের রাজিয়া (২৫) ও রাজিয়ার মেয়ে সূচনা (০৬), আফতাব (৪০) এবং রকিবুল (৩০)।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহেদুল ইসলাম জানান, এনএস পরিবহনের যাত্রীবাহী একটি বাস নসিমনকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের এক পাশে ধাক্কা খেয়ে নসিমনটিও খাদে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নসিমনের আর অন্যরা ছিলেন বাসের যাত্রী।